"মানবতার পাশে, সবসময়"
সংগঠনের মূল লক্ষ্য হলো মানবকল্যাণ ও সামাজিক উন্নয়ন সাধন করা।
হিতৈষী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনের প্রধান কার্যালয় বাংলাদেশে অবস্থিত, এবং প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে শাখা খোলা হবে। "মানবতার পাশে, সবসময়" — এই মূলমন্ত্র নিয়ে হিতৈষী ফাউন্ডেশন দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, মাদকবিরোধী কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসনের মতো কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছে।
রক্তদান ও ব্লাড ব্যাংক কার্যক্রমের মাধ্যমে জরুরি মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো হয়।
বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।
সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এখানে একজন সুবিধাভোগী বা সহযোগীর সংক্ষিপ্ত মতামত লিখুন।— নাম, পদবি/প্রতিষ্ঠান